সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পরিবহন ধর্মঘট বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৮, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেছেন, সারা দেশে বিএনপির গণসমাবেশ ঘিরে যে পরিবহন ধর্মঘট হচ্ছে, তা সরকারের চাপিয়ে দেয়া।

এ ধর্মঘটে মালিক-শ্রমিক ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। দেশের মানুষ এতে দুর্ভোগে পড়েছে। এই ধর্মঘট মালিক-শ্রমিক কারও নয়, এটা সরকারের চাপিয়ে দেয়া এবং সাজানো ধর্মঘট।

সোমবার বিকেলে রাজশাহী নগরের মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে বিএনপিপন্থী পরিবহন শ্রমিকদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট ডাকার প্রতিবাদে রাজশাহীর ‘পরিবহন শ্রমিকবৃন্দ’-এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি রাস্তা ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে শেষ করে।

সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - রাজশাহী