শনিবার , ১ মার্চ ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
sonynews
মার্চ ১, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে সাবেক ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা মার্চ) রাজশাহী জেলার জামায়াত কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারুজ্জামানের পরিচালনায় এবং জেলা নায়বে আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা কর্মপরিষদ সদস্য তাইফুর রহমান, অধ্যাপক জামিলুর রহমান ও মাওলানা আব্দুল হাইসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখেন আমন্ত্রিত আলোচকগণ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউর রহমান বলেন, ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ছিলেন কিন্ত পরবর্তিতে বিভিন্ন কারণে মূল সংগঠনে শপথের জনশক্তিতে রুপান্তরিত হননি তাদের সংগঠনে স্বাগত জানাচ্ছে।আপনারও সংগঠনের কাজকে বেগবান করার জন্য এগিয়ে আসবেন এই প্রত্যাশা করছি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুননা কেন আমাদেরকে দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াত ইসলামীর প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারন করতে হবে। কোনভাবে যেন তা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

এদিকে রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, ইসলামী আন্দোলন করার কারণে বিভিন্ন সময়ে ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দেশ থেকে স্বৈরাচারের বিদায়ের পর ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সাবেক ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদত্ব আহ্বান জানান তিনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ধংস হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা পুনরায় ফিরবে এমন প্রত্যাশা নগরবাসীর

সরকার গঠন হলে পদ্মা ব্যারেজসহ রাজশাহীর উন্নয়নে বড় পরিকল্পনা: তারেক রহমান

রাজশাহী নগরীতে চোলাইমদ উদ্ধার, নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে চোলাইমদ উদ্ধার, নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতা এম এ আলম আর নেই

রাজশাহীর চারঘাটে ৩জন ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহীর চারঘাটে ৩জন ছিনতাইকারী গ্রেফতার

বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপিকাকে চার মাস ধরে যৌন হেনস্থা! অভিযুক্ত ডিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা