সোমবার , ১ মে ২০২৩ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৭টি থানার ওসির রদবদল

প্রতিবেদক
সনি নিউজ
মে ১, ২০২৩ ৩:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে।

আরএমপি কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এক অফিস আদেশে এ রদবদল এনেছেন।

মঙ্গলবার দুপুরে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির ৭ থানায় ওসি দের রদবদল আনা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এতে কাজের গতি বাড়ে বলে মনে করা হয়।

এদিকে, ৭ থানার রদবদল কৃত অফিসার ইনচার্জরা হলেন, আরএমপির চন্দ্রিমা থানার ওসি এস এম মাসুদ পারভেজকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে, পবা থানার ওসি রফিকুল ইসলামকে চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি. মশিউর রহমানকে দামকুড়া থানায়, বেলপুকুর থানার ওসি রুহুল আমিনকে মতিহার থানায়, দামকুড়া থানার ওসি মনিরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায় ও শাহ মখদুম থানার ওসি মোবারক পারভেজকে পবা থানায় বদলি করা হয়েছে।
এছাড়া, মতিহার থানা থেকে ওসি হাফিজুর রহমান হাফিজকে সরিয়ে সিআইডি তে ও রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

আরএমপি সদর দপ্তর থেকে জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানান আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক নেতা মাহাতাবের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ

ভোট কেন্দ্রের গোপনকক্ষে প্রবেশ, এক নারীর তিনদিনের কারাদণ্ড

রাজশাহী নগরীতে ছাগলসহ দুই চোর গ্রেফতার

রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বোয়ালিয়ায় ১০ লাখ টাকা ছিনতাই মামলায় তৃতীয় আসামি গ্রেপ্তার

রাজশাহীতে খাদ্য নিরাপত্তা অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

রাজশাহী নগীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

রাজশাহীতে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ: ১৪৪ ধারা জারি