শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ
কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার ভোরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠী অধ্যুষিত কাবুলের পশ্চিমাঞ্চলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণটি ঘটেছে। এ গোষ্ঠীর লোকেরা অতীতেও জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) এবং অন্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, সরকারি তথ্যানুযায়ী হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

তিনি বলেন, প্রবেশিকা পরীক্ষা চলার সময় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। তবে আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে।

এদিকে হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ক্ষমতাসীন তালেবানের একটি সূত্র জানিয়েছে, হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের দখল নেয় তালেবান। এর পর থেকে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছিল যে, তারা কয়েক দশকের যুদ্ধের পর দেশকে সুরক্ষিত করছে।

কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বহু মসজিদ এবং বেসামরিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

The most effective way to manage your inbox is also the valuable

গুমের শিকার পারভেজ কন্যা নিধি’র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান

রাবির সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকে প্রতিহতের ঘোষণা স্থানীয়দের

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে নৌকাডুবি এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র

রাজশাহীর সাবেক দুই ডিআইজিসহ ২২১ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ