শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর আবাসিক হোটেল থেকে ৮ তরুণ তরুণী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২০, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

হিটলার হোসেন:  রাজশাহী মহানগরের তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। সন্ধ্যায় আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আটজনের মধ্যে পাঁচজন তরুণ ও তিনজন তরুণী। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের সাহেববাজার গণকপাড়া এলাকার আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অভিযান চালানো হয়। হোটেল তিনটি থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এদের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরের আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নগরীর একটি অবাসিক হোটেল থেকে ছয় তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

জামায়াত ইসলামীর ব্যাখ্যা অজ্ঞাতসারে মঞ্চে উঠেছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান স্বপন; তিনি জামায়াতের কেউ নন

কাঠগড়ায় কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান

মামলি কর্মচারীর কোটি কোটি টাকার অর্থ সম্পদ: ৯ বছর জেল

বিশ্ব ইজতেমার প্রস্তুতি ৩৫ ভাগ সম্পন্ন

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক

রাজশাহীতে একটি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

২০ জুলাই কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন