Wednesday , 26 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবির মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার প্ররোচনাকারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
July 26, 2023 12:18 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সায়মা আরভী ইভা আত্মহত্যার প্ররোচনাকারীর প্রধান আসামী মোঃ নাজমুল মাহমুদ পলাশকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৫জুলাই সন্ধায় র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি এবং র‌্যাব-১১, নারায়নগঞ্জ সদর কোম্পানী যৌথ আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাশ রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দেবরপাড়া গ্রামের মোঃ মুসলেম উদ্দীনের ছেলে।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী সায়মা আরভী ইভা তার মাস্টার্স পরীক্ষায় ৩য় স্থান অর্জন করে। গত ১৪ই জানুয়ারি পারিবারিকভাবে শাওন নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে দেওয়া হয়। বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করা হলে আসামি (ইভার আগের প্রেমিক) নাজমুল মাহমুদ পলাশ গত ১৫ ই জানুয়ারি লক্ষীপুর এলাকার একটি পার্লার থেকে বিয়ের সাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে।

পরবর্তীতে তাকে জোর করে ঐদিন রাতেই বিয়ে করে এবং রাতেই তাকে তার বাড়িতে ফেলে রেখে যায়। ইভার পরিবার ব্যাপারটি জানতে পেরে তারা এই বিয়ে মেনে নেয় এবং আগের বিয়ে ভেঙে দেয়। কিন্তু আসামী ইভাকে গ্রহণ করতে আর রাজি হয় না। ফলে ইভা ও তার পরিবার বিভিন্নভাবে সামাজিক হেয়-প্রতিপন্নের শিকার হয়। মেধাবী শিক্ষার্থী ইভা এ অপমান সহ্য করতে না পেরে গত ১৯ জানুয়ারী রাতে তার বাবার হাইপার টেনশনের ওষুধ অতিমাত্রায় সেবন করে। কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি ভোরে তিনি মারা যান।

পরবর্তীতে ইভার মামা আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তভার পিবিআই এর উপর ন্যাস্ত করলে পিবিআই তদন্ত করে ০৬ জন আসামীর নামে চার্জসিট প্রদান করে। গত ৩ জুলাই রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ থেকে মোট ৬ জন আসামীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। নিহত ইভার পারিবারিক সূত্রে জানা যায় গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত ০৬ জন আসামীর মধ্যে ০৫ জনই আদালত থেকে জামিন নিয়ে এসে ইভার পরিবারকে আরো হেয় প্রতিপন্ন করে।

উক্ত ঘটনা র‌্যাব-৫ সিপিএসসি টিমের কাছে আসার সাথে সাথে সিপিএসসি টিম তার গোয়েন্দা নজর দারী শুরু করে। পরবর্তীতে র‌্যাব-১১, হেড কোঃ ও র‌্যাব-৫ সিপিএসসি এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হতে প্রধান আসামী পলাশকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৩০ % সুদের থাবায় নি:স্ব হওয়ার পথে শতাধিক পরিবার: টাকা আদায় করেন ভয়ংকর কায়দায়!

গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতায় মানবতা লঙ্ঘিত হচ্ছে: আখতারুজ্জামান

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

Go For Western Economy With These Pioneering

রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

১৯ নং ওয়ার্ডে থমথমেবস্থা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ভোটারদের

১৬ জনকে চাকরি দেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত