রবিবার , ৪ জুন ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৯ নং ওয়ার্ডে থমথমেবস্থা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ভোটারদের

প্রতিবেদক
সনি নিউজ
জুন ৪, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ গত ৩ জুন রাত্রি আনুমানিক আট ঘটিকার সময় নগরীর ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনী এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মারামারির বিষয়টিকে নৌকা প্রতীকের প্রচারকাজে পরিকল্পিত বাঁধা বলে মন্তব্য স্থানীয় মহিলা মাঠকর্মীদের।

তবে এ ঘটনায় দুই প্রার্থীর মধ্যে হতাহতসহ অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। আশরাফ বাবু ছুরিকাঘাত হলেও তার সমর্থকেরা তৌহিদুল হক সুমনের নির্বাচনীয় অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এছাড়াও ঐ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ডের একাধিক মহিলাকে শারীরিকভাবে নির্যাতন, হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করার বিষয়টি প্রত্যক্ষভাবেই নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘণ বলেও মন্তব্য তাদের। কাউন্সিলর প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত থাকা নির্বাচনী মাঠ প্রত্যক্ষভাবেই নৌকা প্রতীকের জন্য হুমকি স্বরূপ বলেও মন্তব্য অনেকের। আশরাফ বাবুর কর্মী ও সমর্থক কর্তৃক মারধর ও নির্যাতনের স্বীকার হওয়া মহিলারা ছাড়াও ঐ ওয়ার্ডের সাধারণ মহিলাকর্মীরা আজ রোববার (৪মে) রাতে চন্দ্রিমা থানায় কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু ও তার সমর্থকদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা।

গত ৩ জুনের ঘটনায় উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হওয়ার কারণে শিরোইল কলোনী এলাকাজুড়ে থমথমেবস্থা বিরাজ করছে। এলাকার রাস্তাঘাটগুলো ছিল পুরোটাই ফাঁকা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি চন্দ্রিমা থানার ওসি রফিকুল ইসলামের। গতকাল রাত্রি আটটার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান।

১৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমনের পক্ষে মাঠে কাজ করতে মহিলাদেরকে সরাসরিভাবে বাঁধাগ্রস্থ করা হচ্ছে বলেও অভিযোগ কম নয়। প্রার্থী আশরাফ বাবুর সমর্থকরা সুমনের মহিলা কর্মীদেরকে নানাভাবে উত্যক্ত করছে বলেও অভিযোগ উঠেছে। শিরোইল কলোনীর ১ নং গলির বাসিন্দা মানিকের স্ত্রী ছবি জানান, আমার স্বামী মেয়র লিটন ভাই ও কাউন্সিলর সুমন ভাইয়ের পোস্টার লাগাতে গেলে আশরাফ বাবুর লোকজন পোস্টার লাগাতে প্রথমে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে আমার স্বামী পোস্টার লাগাতে গেলে আশরাফ বাবুর লোকজন আমার স্বামীকে মারধর করে। এতেও তারা ক্ষান্ত না হয়ে আমাদের বাড়িতে দলবল নিয়ে অতর্কীত হামলা ও ভাংচুর চালায়। একটি বাইকও তার ভাংচুর চালায়। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকেও মারধর করে। মারধরের ঘটনার ভিডিও ফুটেজ আছে বলেও দাবি ছবির।
এদিকে, মুক্তিযোদ্ধার কণ্যা হ্যাপি বলেন, আমরা মেয়র প্রার্থী লিটন ভাইয়ের নৌকা প্রতীক নিয়ে পাড়ামহল্লায় প্রচার-প্রচারণা চালানোর সময় আশরাফ বাবুর লোকজন আমাদেরকে উদ্দেশ্য করে নোংড়া ও অকথ্যভাষায় গালিগালাজ করে। এতে করে আমাদের সাথে প্রচারকাজে অংশগ্রহণ করা যুবতী মেয়েরা প্রচার প্রচারণার কাজে আগ্রহ হারিয়ে ফেলছে।

তিনি আরো বলেন, আশরাফ বাবুর বোঝা উচিৎ, ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী প্রচার প্রচারণা শুধু কাউন্সিলর কেন্দ্রিক নয়, আমরা নৌকার সমর্থনেও কাজ করছি। এমন ধরণের নোংড়া ও অসামাজিক আচরণ আশরাফ বাবুর লোকজন করতে থাকলে সেটি নৌকার প্রতীকের বিপক্ষেই অবস্থান নেবার সামিল বলেও মন্তব্য আওয়ামী লীগ কর্মী হ্যাপির।
এদিকে, উক্ত ওয়ার্ডের ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার বাসিন্দা নাসিমা ও শিরোইল কলোনীর ২ নং গলির বাসিন্দা নাজমা ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মহিলা জানান, আশরাফ বাবুর লোকজন প্রচার প্রচারণায় এসে কখনোই নৌকা প্রতীকের ভোট চাননা। তারা শুধু আশরাফ বাবুর পক্ষে ভোট চায়।

তাও আবার জোড়পূর্বক। আশরাফ বাবুর লাটিম মার্কায় ভোট না দিলে তারা আমাদেরকে এলাকায় বসবাস করতে দেবে না বলেও হুমকি ধামকি দিচ্ছে। নাসিমা সহ অন্যরা এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ভোট দেয়াটা নিজের মনের ব্যাপার। যাকে ভাল ও যোগ্য মনে করবে, মানুষ তাকেই ভোট দেবে। কিন্তু আশরাফ বাবুর লোকজনের এমন আক্রশমূলক আচরণ শুধু যে, তার জন্যই খারাপ তা কিন্তু নয়। এটা নৌকা প্রতীকের জন্যও হুমকি স্বরূপ বলেও মন্তব্য ঐ ওয়ার্ডের আওয়ামী ধারার মহিলাকর্মী ও সমর্থকদের।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রুয়েট সিএসই বিভাগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (বিএমএসএ)-এর আত্মপ্রকাশ

দিপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ: র‌্যাব

তেজগাঁওয়ে স্কুলছাত্র নিহত: মাইক্রোবাস চালক ৩ দিনের রিমান্ডে

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল

বিজেপিই ফিরবে? না কি ক্ষমতার হাত-বদল? কর্নাটকের ভোটদাতারা রায় দেবেন বুধবার

অভ্যুত্থানে শহিদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার

শিরোইল কলোনীর চিরচেনা মুখ রেজওয়ান আনসারির আর নেই

শিরোইল কলোনীর চিরচেনা মুখ রেজওয়ান আনসারি আর নেই

কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন