মঙ্গলবার , ২ মে ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‍্যাব সেজে ছিনতাই, অতঃপর ২ পুলিশ কারাগারে

প্রতিবেদক
সনি নিউজ
মে ২, ২০২৩ ৩:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ র‍্যাব সেজে অপহরণের চেষ্টার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক পুলিশ কনস্টেবলসহ ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।গো

দাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএমপির দামকুড়া থানার কনস্টেবল মো. আবু হেনা মোস্তফা কামালের (৩০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অপরজন রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার রাব্বি ইসলাম (২৭)।

তাদের বিরুদ্ধে রোববার সকালে উপজেলার চাপল গ্রামের বাসিন্দা মো. বুলবুল হোসেন গোদাগাড়ী থানায় মামলা করেছেন বলে জানান ওসি।

তিনি আরও জানান, মামলায় দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ১৭১ ও ৩৯২ ধারায় ডাকাতি ও মিথ্যা পরিচয়ের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার রাত ৯টায় কামাল ও রাব্বি মোটরসাইকেলে চাপল গ্রামে যান। বুলবুল সে সময় একটি চায়ের দোকানে বসেছিলেন।

কামাল ও রাব্বি নিজেদের র‌্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে বুলবুলকে কাওসার নামে কারও বাড়ি দেখাতে বলে। বুলবুল তাদের পরিচয়পত্র দেখতে চাইলে, কামাল তাকে হাতকড়া দেখান এবং তার মোবাইল ফোনে র‌্যাবের ইউনিফর্ম পরা ছবি দেখান।

সে সময় রাব্বি বুলবুলের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। বুলবুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কামাল ও রাব্বিকে আটক করে। পরে বুলবুল র‍্যাবকে ফোন করে।

রাত ৯টা ৪৫ মিনিটে র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। রোববার সকালে দুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করার পর তাদের আদালতে হাজির করা হয়।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি’ র গণবিজ্ঞপ্তি

স্পেশাল ট্রেনে দূর-দূরান্ত থেকে আসতে দেখা গেছে নেতাকর্মীরা

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক: আইএসপিআর

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নগরীতে পূর্ব শত্রুতার জেরে নাইট গার্ডের কব্জি কেটে নেয়ার অভিযোগ

পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অকেজো ৪ এস্কেভেটর

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

রাকসুর সর্বজনীন শিক্ষার্থী সংসদের ১২ দফা ইশতেহার

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা