মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৪, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার পর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহীর পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন চলে গভীর রাত পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বীরা মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে শোভাযাত্রা নিয়ে পদ্মার তীরে যান এবং প্রতিমা বিসর্জন দেন।

দুপুরে রাজশাহীর পদ্মা নদীর মুন্নুজান ঘাটে মণ্ডপ থেকে একে একে আসতে থাকে প্রতিমা। এরপর নৌকায় তুলে প্রতিমা ঘুরিয়ে করা হয় বিসর্জন।
এদিকে নগরীর পদ্মা নদীর মুন্নুজান, পঞ্চবটি, আলুপট্টি, ফুদকিপাড়া ও বড়কুঠি ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো, শোভাযাত্রা ও গান বাজানোয় বিধি-নিষেধ রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, নগরীর প্রতিটি ঘাটেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। এছাড়া ছিল একাধিক সিসি ক্যামেরা। নদীতে গোয়েন্দা ও নৌ পুলিশের বিশেষ বহরসহ নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরএমপি সদর দফতরের কন্ট্রোলরুম থেকে পর্যবেক্ষণ করা হয় পরিস্থিতি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আসামিকে জামিন না দেওয়ায় আদালতেই বিচারকে লাথি, ঘুষি

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজশাহীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

নগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রকারী রিনার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে সই পুতিনের

রাজশাহীতে ১২৩তম বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় রাবির দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার

নগরীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ ও অবিহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

বিসিএস পরীক্ষা যেনো সড়কে গড়াগড়ির কান্নায় স্বপ্ন হয়ে রয়েগেল!