রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোর গোদাগাড়ী নির্বাচনীয় রোডে দুর্ঘটনার কবলে মাহির ট্রাক

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৭, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনী প্রচারণায় একাধিকবার এই নায়িকা বলেছেন, বিরোধী দল যখন বলবে মাহির ট্রাক খাদে পড়ে যাবে, (দুর্ঘটনায়) তখনই তার প্রতীকের প্রচার হয়ে যাবে।

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে মাহির ট্রাক খাদে গিয়েই পড়েছে। এখন পর্যন্ত ১৫৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩৬টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে।

যেখানে ট্রাক প্রতীকে মাহিয়া মাহি পেয়েছেন ৮ হাজার ২৬২ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দী নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট। একই আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজর ২৬১ ভোট।

এদিকে নির্বাচনের দিন মাহিয়া মাহি জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন তিনি তা মেনে নেবেন। সামনের দিনে এলাকায় সাধারণ মানুষের সেবা করে যাবেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়। এ আসনে মোট ভোটার ৪৪০,২১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১৯,৬৫৩ এবং নারী ভোটার ২২০,৫৬৪ জন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কাজিহাটায় আরডিএ’র ভ্রাম্যমাণ আদালত: নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে পাশের ভবন

রাজশাহীতে দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়

রাখাইন পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’র কথা কূটনীতিকদের জানালো ঢাকা

ঘুসের ভিডিও চাপা দিতে সাংবাদিককে ২৯ হাজারের প্রস্তাব: ইসি কর্মকর্তা চাকরিচ্যুত

রেল কলোনির পুকুর থেকে উদ্ধার মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

Journey of thousand miles begins with a single step.

রাজশাহী জেলা যুবলীগ নেতা নাজমুল এর ঈদুল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী