শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদলকর্মী সাওন মারা গেছেন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৬:২৬ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবদলকর্মী শহিদুল ইসলাম সাওন (২৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাওন ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে রাত ৮টা ৪৮ মিনিটে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক মো. হাসিবুদ্দিন খান।

জানা গেছে, যুবদলকর্মী শহিদুল ইসলাম সাওনের বাবার নাম মো. ছোয়াব আলী ভূইয়া।

এদিকে, রাত পৌনে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও যুবদলকর্মী সাওনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্যসচিব কামরুজ্জামান রতন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় আটটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।

সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হন। বিএনপির অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানান নেতাকর্মীরা। এছাড়া সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহকালে আহত হন তিন সাংবাদিক।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘Girls Trip’ already surpasses ‘Rough Night’ in opening weekend

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাজশাহীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাজশাহীতে কাউন্সিলরের প্রত্যক্ষ মদদে জমি দখলের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে!

জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সিটি কর্পোরেশন ট্রাস্কফোর্স কমিটির আলোচনা সভায় অনুষ্ঠিত

ব্রিটিশ হাইকমিশনার ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা অনুষ্ঠিত

দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধা হত্যা: প্রধান আসামি ফিরোজ সাভার থেকে গ্রেপ্তার