Friday , 28 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শাহরুখের মাথায় বন্দুক ধরে টেনেহিঁচড়ে নেওয়া হয় শুটিং থেকে

প্রতিবেদক
sonynews
February 28, 2025 11:29 am

অনলাইন ডেস্ক: বলিউড বাদশাহ শাখরুখ খান গত বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো সিনেমা দশর্কদের উপহার দিয়ে পর্দা কাঁপিয়েছেন। শুধু তাই নয়, সারাবিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবেও তার খ্যাতি রয়েছে। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বাদশাহ।

তবে পর্দায় কিং খানকে একাধিকবার বন্দুকের সামনে দাঁড়াতে দেখা গেলেও কিন্তু পর্দার বাইরেও বাস্তবে বন্দুক মাথায় ঠেকানো হয়েছিল তাকে। নেওয়া হয়েছিল টেনেহিঁচড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সেই সময় একই সঙ্গে দুই সিনেমায় কাজ করছিলেন কিং খান। ফলে শুটিংয়ের সময় নিয়ে হয়েছিল ঝামেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়টি জানিয়েছেন পরিচালক কুন্দন শাহ।

‘কাভি হাঁ কাভি না’ সিনেমার শুটিং করছিলেন শাহরুখ খান। ‘দিওয়ানা’ সিনেমার কলাকুশলীরা ‘কাভি হাঁ কাভি না’ ছবির সেটে পৌঁছে শাহরুখের মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমতো টেনেহিঁচড়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।

কুন্দন শাহ বলেন, শাহরুখ খানের দুটি সিনেমার তারিখ নিয়ে সমস্যা হয়েছিল। মাথায় বন্দুক ঠেকিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়েছিল শাহরুখকে। এটা বেশ মজার ছিল।

শাহরুখের সঙ্গে কুন্দনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাই তারিখ নিয়ে মাথা না ঘামিয়ে ‘কাভি হাঁ কাভি না’ ছবির জন্য রাজি হয়ে গিয়েছিলেন শাহরুখ। এমনকি তাদের চুক্তিপত্রও ছিল না। একটি সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছিলেন বাদশাহ। চুক্তির সময় অগ্রিম পারিশ্রমিক বাবদ শাহরুখকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন কুন্দন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

রাবির হলের সাইকেল চুরি, ছাত্রলীগ নেতা বহিষ্কার

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে অবৈধ বাজারে চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপের নির্দেশ

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক