বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৫, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টাকার বিরোধ নিয়ে মীমাংসা হয় থানায়। মীমাংসা নিজের পচ্ছন্দ মতো না হওয়ায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেন দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ভুগরইল গ্রামে। পরে গুলিবিদ্ধ ব্যক্তি বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

মৃত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৬০)। রাজশাহীর পবা উপজেলার ভুগরইল এলাকায় তার বাড়ি। তার ছেলে সালাহউদ্দিন মিন্টু ওই এলাকার যুবদল নেতা। তিনি নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।

সালাহউদ্দিন মিন্টু জানান, পাশের এলাকায় আমার পরিচিত এক ছোট ভাইয়ের সঙ্গে টাকা নিয়ে একটা বিরোধ ছিল। এলাকায় মুরুব্বিরা বিষয়টি নিষ্পত্তির জন্য এয়ারপোর্ট থানায় উভয় পক্ষকে বসিয়ে ঠিক করে দেন। বিষয়টি রাতেই মীমাংসা হয়ে যায়। কিন্তু বাড়ি যাওয়ার আধাঘণ্টা পর আমার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে কিছু দুর্বত্ত। তাদের গুলিতে গুলিবিদ্ধ হন আমার বাবা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রাতে গুলিবিদ্ধ আলাউদ্দিনকে হাসপাতালে আনা হয়। তার কোমরের নিচে গুলিবিদ্ধ ছিল। এজন্য তাকে সরাসরি অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, দুইপক্ষ থানায় একটি আপস মীমাংসার জন্য বসেছিল। সে বৈঠকে যুবদল নেতা পিন্টুও ছিলেন। তবে বিষয়টি থানাতেই মীমাংসা হয়েছে। যেই বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেটি শাহমখদুম থানা এলাকায়। তারা ব্যবস্থা নেবে।

জানতে চাইলে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলেই এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাঈদ হত্যার আসামি তথ্য গোপন করে হাইকোর্টে জামিন, নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার

মহানগরীতে বিশেষ অভিযানে ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলসহ গ্রেপ্তার ১৬ জন

রাজশাহীতে মাদক মাফিয়া শ্যামলীর ভয়ংকর অপরাধ জগৎ:ভিডিও

নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮ জন পেশাদার জুয়ারী গ্রেফতার

ওসির মোবাইলে আসা ৩২ লাখ টাকা অনলাইন জুয়ার

আ.লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

পদ্মার পলি মাটিতে সফল তরমুজ চাষ, রমজানে মিলবে স্থানীয় ফল

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান তিন আসামী গ্রেফতার