Monday , 15 June 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার অঙ্গীকার আরডিএ চেয়ারম্যান সুইটের

প্রতিবেদক
sonynews
June 15, 2026 12:22 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক আশা ও ভরসা নিয়ে তাকে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন।

তিনি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং তিনি পূর্বসূরিদের দেখানো পথেই কাজ এগিয়ে নেবেন। সিনিয়র নেতৃবৃন্দ রাজশাহীর জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করে গেছেন, সেই পরিকল্পনা অনুযায়ীই উন্নয়ন কাজ চলমান থাকবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর নিজের কাজের পরিধি পর্যালোচনা করে, সবার সাথে আলোচনার ভিত্তিতে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
শহরকে নাগরিকদের জন্য পুরোপুরি বাসযোগ্য করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার মূল লক্ষ্যগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে এবং বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।

উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মানুষ যেন অতি সহজেই সেবা পায় এবং উন্নয়ন কাজে সম্পৃক্ত হয়ে আনন্দ লাভ করে, সেই ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি সমূলে উৎখাত করা হবে। অতীতে কারা কী ধরনের অনিয়ম বা দুর্নীতি করেছে, তার সুনির্দিষ্ট অভিযোগ জানাতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করে নিজের দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি উপস্থিত অতিথি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে তিনি আরডিএ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

রাজশাহী বালিয়াপুকুর বিদ্যানিকেত স্কুলে ব্যাপক অনিয়মের অভিযোগ কমিটির বিরুদ্ধে

রাজশাহীতে ২টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বর্ণিল আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে আন্তজেলা ডাকাত সন্দেহে আটজন আটক, গণপিটুনিতে একজন নিহত—সাতজন হাসপাতালে

ধানের শীষের আমানত রক্ষার দায়িত্ব আপনাদের—আবু সাইদ চাঁদ