রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৮, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো-রাজশাহী এয়ারপোর্ট থানাধীন বায়া ভোলাবাড়ী এলাকার রাকিব আলীর ছেলে রিফাত (১৯), বারইপাড়া এলাকার মৃত মাজেদের ছেলে রাসেল আহম্মেদ (১৯) ও মৃত আসাদুলের ছেলে উজ্জ্বল (২০)।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, শনিবার ৭ জানুয়ারি বিকেল ৫টার দিকে দক্ষিণ নওদাপাড়া বটতলা এলাকা থেকে প্রথমে রিফাতকে একটি চোরাই মোটরসাইকেল-সহ আটক করা হয়। রিফাতকে জিজ্ঞাসাবাদে সে জানাই চোরাই মোটরসাইকেলটি তাকে রাসেল ও উজ্জ্বল বিক্রি করার জন্য দিয়েছে। রিফাত আরও জানায়, তাদের কাছে আরেকটি চোরাই মোটরসাইকেল বায়া বাজারের একটি বাসায় আছে। রিফাতের দেওয়া তথ্যমতে শাহমখদুম থানার অভিযানিক দল ৮ জানুয়ারি রাত আড়াইটার সময় অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি বাড়ি থেকে রাসেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার এবং তার বাসা থেকে ১ টি চোরাই মোটরসাইকেল ও উদ্ধার করে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা সন্তু ও মোমিন চোরাই মোটরসাইকেল ২ টি বিক্রি করার জন্য তাদের দিয়েছিল। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত মোটর সাইকেল-সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে থাকে বলে স্বীকার করে।

এঘটনায় শাহমখদুম থানায় উদ্ধারজনিত মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী