• রাজশাহী, বাংলাদেশ
  • ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নগরীতে বিএনপি নেতার মৃত্যুতে ভূমিমন্ত্রী মিনুর শোক

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৫:১০

নগরীতে বিএনপি নেতার মৃত্যুতে ভূমিমন্ত্রী মিনুর শোক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

এক শোকবার্তায় মিজানুর রহমান মিনু বিএনপি নেতা শহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার এবং তার আত্মীয়- স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতা শহিদুল জাতীয়তাবাদী আদর্শের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল একজন সক্রিয় কর্মীকে হারালেন।
প্রসঙ্গত, নগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮