বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈদে রাজশাহী সড়ক পরিবহনে কল্যাণের ছোঁয়া, বাড়ল সম্মানি ৮ হাজারে

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবিদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সড়ক পরিবহন খাতে কর্মরত সদস্য ও কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৬ শতাধিক সদস্য ও সংশ্লিষ্টদের প্রত্যেককে নগদ ৮ হাজার টাকা এবং একটি করে ফুড প্যাকেজ প্রদান করা হচ্ছে।

গত ২২ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সাড়ে ৪০০ জন সদস্য ও কর্মচারীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিটি ফুড প্যাকেজে রয়েছে—পোলাও চাল, চিনি, বুট, ভোজ্য তেল, দুই ধরনের সেমাই ও গুঁড়া দুধ। ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এসব উপহার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন মো. নজরুল ইসলাম হেলাল, যিনি উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মালিক ও সংশ্লিষ্টদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

সংগঠনের সদস্যরা জানান, অতীতে যেখানে ঈদ উপলক্ষে জন প্রতি ৫ হাজার টাকা সম্মানি দেওয়া হতো, সেখানে এবার ৮ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সদস্যদের দাবি, বর্তমান নেতৃত্বের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় কল্যাণমূলক কার্যক্রমও বেড়েছে।

পরিবহন মালিকরা বলেন, “হেলাল ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং সমাধানে কাজ করছেন। মরনোত্তর অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। এতে আমাদের নিরাপত্তা ও আস্থাবোধ বেড়েছে।”

মো. নজরুল ইসলাম হেলাল বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মালিক ও সদস্যদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। মরনোত্তর অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। আমাদের লক্ষ্য—সংগঠনকে আরও শক্তিশালী ও স্বচ্ছভাবে পরিচালনা করা।”

তিনি আরও জানান, সমিতির ভবনকে বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন গ্রুপকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ অব্যাহত থাকবে।

ঈদকে সামনে রেখে এই সহায়তা কার্যক্রম পরিবহন মালিক ও কর্মচারীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা আরও সুদৃঢ় হবে।

সর্বশেষ - রাজশাহী