Wednesday , 12 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

প্রতিবেদক
sonynews
March 12, 2025 9:27 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— দামকুড়া থানার চরমাজারদিয়া এলাকার মো. জাক্কার আলীর ছেলে মো. রিপন শেখ (৩১) এবং বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের মো. ওয়াজনবীর ছেলে মো. আশরাফুল ইসলাম (২৯)।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল জানতে পারে যে কড়ইতলা এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এরপর র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৭৯৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি বাইসাইকেল ও নগদ ২৩ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হিসেবে ট্যাপেন্টাডল, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিল।

আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: ২২ জন শিক্ষার্থী আটক

মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

রাসিক মেয়রের সাথে অনলাইন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন পাঁচ সংগ্রামী নারীকে

ডেঙ্গি নিয়ন্ত্রণে সমালোচনা হয়েছে, চি‌কিৎসা নিয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গি নিয়ন্ত্রণে সমালোচনা হয়েছে, চি‌কিৎসা নিয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপূজা-২০২৫: রাজশাহীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার