মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন পাঁচ সংগ্রামী নারীকে

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৬, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের পাঁচজন সংগ্রামী নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী।

বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলার হাছনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার ডা. শিউলী আক্তার, সফল জননী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে রাজশাহী নগরের মর্জিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী নগরের বাসিন্দা তৃতীয় লিঙ্গের সদস্য মো. মুহিন।

উল্লেখ্য, তৃণমূলের নারীদের আত্মশক্তিকে উজ্জীবিত করতে এবং তাদের স্বীকৃতি দিতে দেশে প্রতি বছর জয়িতা অন্বেষণ করা হয়ে থাকে। এবারো আবেদনের পর যাচাই-বাছাই শেষে রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী ও সফল নারীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।

পরে ওই ৪০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০ জনকে নির্বাচন করা হয়। এরপর বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ১০ জন শ্রেষ্ঠ জয়িতার মধ্য থেকে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে নিখোঁজ, পরে উদ্ধার হলো মৃতদেহ

ভোট থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী, সন্ত্রাসের অভিযোগ শেখ হাসিনার ‘সহযোগী’ জাতীয় পার্টির!

নগরীতে তিন অনলাইন জুয়ারি আটক

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় নারী গ্রেফতার

রাজশাহী নগরীতে জুয়ার আসরে অভিযান, তিন জুয়ারি আটক

রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর

রাজশাহীর চর মাঝারদিয়াড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আরএমপির অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্র নিয়ন্ত্রণের দাবি ছাত্রদলের