Sunday , 3 May 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দীর্ঘদিন পর রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রতিবেদক
sonynews
May 3, 2026 3:35 am

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি। এতে মূল্যায়ন করা হয়েছে দুঃসময়ের ত্যাগী ছাত্রনেতাদের।

শনিবার (২ মে) রাতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত এ কমিটিতে মো. রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক এবং মো. ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মো. খালিদ বিন ওয়ালিদ আবিরকে করা হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এদের মধ্যে রবীন এর আগে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর সদস্য সচিব লিমন ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক। এছাড়া আবির ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক।

ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের রাজশাহী মহানগর ও কয়েকটি থানা কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এরপর নিজেদের মতো কার্যক্রম পরিচালনা করতে থাকেন ছাত্রদেল নেতারা।
রাজশাহী মহানগর ছাত্রদেলের সাবেক নেতারা জানিয়েছেন, নতুন দায়িত্ব পাওয়া প্রত্যেকেই দলের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। বিভিন্ন সময়ে তারা শিক্ষার্থীদের নিয়ে নানা কার্যক্রম করেছেন। অপেক্ষার পর হলেও তাদের কেন্দ্র থেকে মূল্যায়ন করায় বিএনপির এ শক্তিশালী দুর্গে ছাত্রদল আরও চাঙা হবে। ঘোষিত নতুন এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি ফিরবে বলে নেতারা আশা প্রকাশ করেছেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রাইহান রবীন বলেন, দলীয় আদর্শ অনুযায়ী আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে জোর দেব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রেমের ফাঁদ টিকটকে: ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রাজশাহী থেকে আটক

আরএমপির অভিযানে ৭ মাদক ব্যাবসায়ীসহ এক সেবনকারী গ্রেপ্তার

ইউক্রেনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

বাগমারায় পতিত জমিতে পুকুর খননে বাধা স্বার্থান্বেষী মহলের

বিএমডিএ’র টেন্ডারে স্বজনপ্রীতির অভিযোগ: তদন্ত ও পুনঃটেন্ডারের দাবি ঠিকাদারদের

ট্রাম্পকে সতর্ক করল হামাস

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে