মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:১৩ অপরাহ্ণ

নিজের পছন্দের ভাষায় যে কোনো ডকুমেন্ট অনুবাদ করার জন্য আছে গুগলের ট্রান্সলেটর। তবে ডক ফাইলে অনুবাদ করার সুযোগ ছিল না। এবার থেকে সেই সুবিধা দিচ্ছে গুগল। ডক ফাইলও নিজের পছন্দের ভাষায় অনুবাদ করতে পারবেন।

যারা নিয়মিত লেখালেখি করেন বা ফ্রিল্যান্সিং করেন তারা ডক ফাইল ব্যবহার করেন অনেক বেশি। এখানে সমস্যা হয় অন্য জায়গায়। সব ভাষায় সবার দক্ষতা থাকা সম্ভব নয়। অথচ বৃহত্তর পরিসরে লেখালিখির কাজ করতে গেলে শুধু মাতৃভাষা বা ইংরেজি জানাটাই যথেষ্ট নয়। তাই এ সমস্যার সমাধান নিয়ে এলো গুগল ডক।

নিজেদের ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে গুগল ডক। এখানে আপনার যা দরকার তা আগে আগে লিখে নিতে হবে। এরপর যে ভাষায় অনুবাদ করা দরকার, সে ভাষা সিলেক্ট করে করে নিন। তবে ফোন থেকে গুগল ডক অনুবাদ করা যাবে না, ল্যাপটপ বা ডেস্কটপেই কেবল এই ফিচার কাজ করবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>> প্রথমে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে গুগল ডক অনুবাদ করা দরকার, সেটা খুলতে হবে।

>> এবার উপরের ম্যেনু বার থেকে টুলস অপশনে ক্লিক করুন।

>> এখান থেকে বেছে নিতে হবে ড্রপ ডাউন অপশন।

>> এবার ট্রান্সলেটর ডকুমেন্ট অপশনে ক্লিক করুন।

>> ট্রান্সলেটর ডকুমেন্টে নাম এন্টার করতে হবে।

>> আবার ড্রপ ডাউন থেকে যে ভাষায় লেখা অনুবাদ করা দরকার, সেটা সিলেক্ট করতে হবে।

>> সবশেষে ট্রান্সলেট অপশন নির্বাচন করলেই হয়ে যাবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সৎ ভাইকে কুপিয়ে হত্যা: বাঘায় হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাজশাহীতে বিচ্ছিন্ন ঘটনা ও সবচেয়ে কম ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

ধংস হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা পুনরায় ফিরবে এমন প্রত্যাশা নগরবাসীর

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

সরকারি গাড়ি নিয়েই প্রাইভেট চেম্বার!

ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করলেন মোদী

রাজশাহীর সায়রা খাতুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে প্রশ্ন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থার রেড অ্যালার্ট