Thursday , 3 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

প্রতিবেদক
sonynews
July 3, 2025 12:20 pm

অনলাইন ডেস্ক: ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার অভিযুক্ত চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন– তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।

এর আগে, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা সিজার। তিনি নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘আইসিসিও কো-অপারেশন’-এর প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনা সে সময় দেশে-বিদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

হত্যার পরদিন গুলশান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে। ২০১৬ সালের ২৮ জুন সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ

রেকর্ড পারিমাণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজশাহীর নিম্নাঞ্চল

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

রাজশাহী মহানগর শাখার জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

দুদকের ডাকে সাড়া দিচ্ছেন না বেনজীর

গ্রাম আদালত কার্যকর হলে কমবে মামলা জট: রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তারা

রাজশাহীতে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন, প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

রাজশাহীতে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন, প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

নগরীর চন্দ্রিমা থানায় ৩ ছিনতাইকারী গ্রেফতার: জেল হাজতে প্রেরণ