বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৫, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব মো. শাহীনুর ইসলাম।

অধ্যাপক নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০০৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় হলো সুপার কন্ডাকটিভিটি এবং কম্পিউটেশনাল ফিজিক্স।

১৯৯৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পদার্থবিজ্ঞান গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়াও ২০০৮ সালে টাওয়াস ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড এবং ২০১১ সালে রাজ্জাক-শামসুন ফিজিক্স রিসার্চ পুরস্কারে ভূষিত হন।
এ বিষয়ে জানতে চাইলে রাবির এই নতুন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, আমি এটাকে খুব বড় একটা দায়িত্ব বলে মনে করছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো দায়িত্ব পালন করার জন্য। বিশ্ববিদ্যালয়টাকে সুন্দর করতে গেলে আমার সবার সহযোগিতা দরকার হবে। আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। আমি সবার দোয়া প্রার্থী।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত