• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ

sonynews / ৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইসভিল, ন্যাশভিলসহ বড় শহরগুলোতে এটি ‘নো কিংস’ র‍্যালি নামে আয়োজিত হচ্ছে। অতীতে এই একই নামে এ ধরনের সমাবেশ হয়েছে, যেখানে এর আগে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছিল।

আয়োজকেরা বলছেন, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যার মধ্যে রয়েছে ইরানের সাথে যুদ্ধ, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়।

আয়োজকরা বলেছেন, “ট্রাম্প একজন স্বৈরাচারী হিসেবে আমাদের ওপর কর্তৃত্ব করতে চান। কিন্তু এটা আমেরিকা, আর ক্ষমতার মালিক জনগণ – রাজা হতে চাওয়া কোন ব্যক্তি কিংবা তাদের ধনকুবের বন্ধুদের হাতে ক্ষমতা থাকে না এখানে।”

এদিকে, হোয়াইট হাউজের একজন মুখপাত্র এই প্রতিবাদকে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন’ অর্থাৎ মানসিক বিকারগ্রস্থ মানুষের থেরাপি সেশন বলে অভিহিত করেছেন, এবং বলেছেন, একমাত্র সাংবাদিকরাই এ বিষয়টি নিয়ে আগ্রহী, ‘যাদেরকে সংবাদ প্রচারের জন্য টাকা দেওয়া হয়’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category