শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আসাম কলোনী ইয়ুথ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু

প্রতিবেদক
sonynews
মার্চ ১৪, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর তরুণ যুব সমাজকে মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মধ্যে নিয়োজিত করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রীড়াবিদ তৈরি করার উদ্দেশ্যে আসাম কলোনী ইয়ুথ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু করেছে। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানোয়ার হোসেন সোহাগ৷

শুক্রবার বিকেলে নগরীর ছোট বনগ্রাম সিটি পার্কে ক্লাবটির কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল। তিনি বলেন, আমরা চাই খেলাধুলার মাধ্যমে রাজশাহী এগিয়ে যাক এবং শিক্ষা নগরী, সবুজের নগরী, সিল্কের নগরী যেনো ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নগরী হিসেবে সুনাম অর্জন করুক। সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল করে প্রাণবন্ত একটা যুবসমাজ তৈরি হোক এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহীতে ঝিমিয়ে পড়া স্টেডিয়াম ও ক্রীড়াবিদদের পুণরায় চালুকরণের লক্ষ্যেই মূলত এই আয়োজন। এজন্য প্রয়োজন পাড়া-মহল্লায় ক্রীড়াবিদ তৈরি করা। তরুণ, যুবক ও কিশোরদের খেলাধুলায় সংপৃক্ত করা। এতে সমাজ ও দেশের যেমন সুনাম বাড়বে, তেমনি এলাকা থেকে মাদক ও অপকর্ম কমবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোসা. শাকিলা ফরহাদ বানু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগরের আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের উৎসব সহ প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস

২০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসবাদের অভিযোগে ২ জনসহ গ্রেপ্তার ২৭

হিরো আলমের কাছেও অসহায় আওয়ামী লীগ: ফখরুল

রাজশাহী নগরীতে দুইজন কুখ্যাত ছিনতাইকারি গ্রেফতার

রাজশাহীতে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন প্লে ল্যান্ডের শুভ উদ্বোধন ৪ এপ্রিল

খুলে পড়লো বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ

রাজশাহীতে রাজ কোল্ড স্টোরেজ থেকে সাড়ে ৩০ লাখ টাকা ডাকাতি

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ৩০ চীনা কোম্পানি