• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় সেনাসদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৮

ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় সেনাসদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে বিনা টিকিটের যাত্রী বসানোর প্রতিবাদ করায় এক সেনাসদস্যকে মারধরের অভিযোগে রেলওয়ের গার্ডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে, পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তাররা হলেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আলী আজম, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও আল-আমিন। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ভুক্তভোগী সেনাসদস্য মামলা করার পর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী সেনাসদস্য ইসমাইল হোসেন বুধবার রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি রেলকর্মীদের কাছে বসার অনুরোধ করেন, তবে তারা তা উপেক্ষা করেন। অথচ বিনা টিকিটের যাত্রীদের বসানোর জন্য রেলকর্মীদের অর্থ আদায় করতে দেখেন তিনি। এর প্রতিবাদ করলে ট্রেনেই রেলকর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রাজশাহী স্টেশনে নেমে তাকে মারধর করা হয়।
ঘটনার পর সেনাবাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করে। বৃহস্পতিবার সকালে বনলতা এক্সপ্রেসে ডিউটিতে আসার সময় রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮