Sunday , 19 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর, মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

প্রতিবেদক
sonynews
October 19, 2025 5:42 pm

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটেছে।রোববার বিকাল সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগান্তর

হামলার শিকার ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকাল সাড়ে চারটার দিকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন।

তিনি আরও বলেন, আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে আমাকে টেনে নিয়ে যায়। তারা আমার মোবাইল ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে ফেলব, কিন্তু কোনো কথা না শুনেই তারা আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে বের করে দেয়।’

এ সময় দ্য ডেইলি স্টারের সাজ্জাদ, নয়া দিগন্তের অসীম আল ইমরান এবং জাগো নিউজের খালিদ হোসেনও হেনস্তার শিকার হন বলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে বলেন, একজন সাংবাদিককে রক্তাক্ত করা, মোবাইল ফোন ভাঙচুর ও আইডি কার্ড কেড়ে নেওয়া—এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধরের সঙ্গে জড়িত এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিএনপি বিটের সাংবাদিকরা।তারা জানিয়েছেন, মারধরকারী ওই ব্যক্তির নাম ফয়সাল।

ঢাকা মেইলের চিফ রিপোর্টার বোরহান উদ্দিন বলেন, সহকর্মী সাংবাদিক জাহিদসহ যাদের গুলশান কার্যালয়ে আজকে আমার ভাইদের ওপর হামলা ও লাঞ্ছিত করার নেতৃত্ব দিয়েছে তার নাম ফয়সাল। এই লোককে অন্তত ৫ আগস্টের আগে আমি দেখিনি। আপনারা দেখলেও দেখতে পারেন। সে নাকি অসম্ভব প্রভাবশালী। আপনি দলে প্রভাব বিস্তার করুন। কিন্তু সাংবাদিকদের সঙ্গে করবেন না। অবিলম্বে বিএনপি নিজে থেকে তার বিরুদ্ধে মামলা করে গ্রেফতারের ব্যবস্থা করবে, সেই প্রত্যাশা থাকলো।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এ কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণ ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবায় খাল পুনঃখনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, যুবদল রাজশাহী বিভাগ 

অর্জিত সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই: রাসিক মেয়র

আরআরইউ’র উদ্যোগে বনভোজন ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবন ধসে শ্রমিক নিহত

ভারপ্রাপ্ত থেকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন জনি

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার

মুন্সিগঞ্জে ৭৬ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

আরডিএ পার্কে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

রেলসেবার মানোন্নয়নে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের সঙ্গে বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়