শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবন ধসে শ্রমিক নিহত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৮, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে সাজ্জাদ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় আহতরা হলেন- মো. রোকন (৩৮), মো. হাসান (২৪), মো. হানিফ (২৫), মো. হানিফ (২৭) ও  মো. সোহেল (২৩)।

এদিকে ধসেপড়া ছাদের সেন্টারিংয়ের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের এডিশনাল কর্মকর্তা রাজেশ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিকেল ৪টার দিকে জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ছাদের বারান্দা বিকট শব্দে ধসে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় চাপা পড়ে আহত হন অন্তত পাঁচজন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি সেনা সদর জোনের উপ অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস মিলে আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছি। আমরা প্রাথমিকভাবে দেখেছি ছাদের সেন্টারিংয়ের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যেতে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখব। সেখানে আরও শ্রমিক আটকে আছে কিনা তা দেখছি।

২০১৮ সালে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬ শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।V

সর্বশেষ - আইন