বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি”

প্রতিবেদক
sonynews
জুন ১৮, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ণ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ আলীর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল রাজ্জাক দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক হযরত আলী সরকার, সহকারী প্রধান শিক্ষক আকতার আলী, বিএনপি’ নেতা লোটাসসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বানেশ্বর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল জলবায়ু সুরক্ষা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণবিষয়ক নানা স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড। র‍্যালির ব্যানারে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি” শীর্ষক বার্তার পাশাপাশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনের আহ্বান জানানো হয়।
র‍্যালিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকার নয়, সমাজের প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং দূষণ কমানোর বিষয়ে সবাইকে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
র‍্যালিটি ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের দাবি জানান।

সর্বশেষ - আইন