Thursday , 15 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাঈদীর মৃত্যুতে শোক জানানো নিপিড়নের শিকার পুলিশ কর্মকর্তার ন্যায় বিচার প্রত্যাশা

প্রতিবেদক
সনি নিউজ
August 15, 2024 6:06 am

স্টাফ রিপোর্টার: আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোকের পোষ্ট দেয়াকে কেন্দ্র কওে পুলিশি নিপিড়নের শিকার হয়েছিলেন পুলিশ পরিদর্শক খালিদ খায়রুল।

গত বছরের ১৪ আগষ্ট বরেণ্য এ আলেমের মৃত্যুকে ঘিরে দেশে তো বটেই বর্হিবিশ্বের অনেক ইসলামিক স্কলারও শোক জানিয়েছিলেন।

তার এ পোষ্ট দেয়াকে কেন্দ্র ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর খালিদ খায়রুলকে খাগড়াছড়িতে বদলি করা হয়।

জানা যায়,মেধাবী এই পুলিশ কর্মকর্তা খালিদ খায়রুল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর বিসিএসসে ভাইভা পর্যন্ত গিয়েছিলেন।

২০০১ সালে রাজশাহী বিভাগে এসআই পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়ে পুলিশে যোগদান করেন। পুলিশে থেকে জাতিসংঘের পুলিশ অবজার্ভার হিসাবে মিশনে ১ বছর দায়িত্বও পালন করেন।

এছাড়াও তিনি ডিএমপির ডিবি,শিল্প পুলিশ,আরএমপির বোয়ালিয়া ও ডিবির পরিদর্শক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

খালিদ খায়রুল বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানাভাবে উর্ধ্বতন পুলিশ কর্মর্তাদের নিপিড়নের শিকার হয়েছেন। শুধুমাত্র এই পোষ্ট দেয়াকে কেন্দ্র করে তাকে নানাভাবে নাজেহালও করা হয়েছে।

তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন,তৎকালীন এপিবিএন এর ডিআইজি প্রশাসন মোল্ল্যা নজরুল তার অফিসে ডেকে এনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একই সাথে বলেন তোর এত বড় সাহস জলে বাস করে কুমিরের সাথে লড়াইয়ের চিন্তা করো। তোর মতো কত অফিসার ডিআইজি পর্যন্ত খালি হাতে বাড়ি গেছে আর তুই তো সামান্য ইন্সপেক্টর।

এই সালারে পোশাক খুলে এখনই হ্যান্ডকাপ লাগান,ওর বিরুদ্ধে রাস্ট্রদ্রোহী মামলা দিয়ে সালারে হাজতে পাঠান। এরকম আরও অনেক হুমকি দিয়েছিল।

তিনি বলেন,খাগড়াছড়ি থেকেও বদলি করা হয়েছে। বর্তমানে রাঙ্গামাটির বেতবুনিয়ার এপিবিএন পিএসটিএস কর্মরত রয়েছেন। যেহেতু একটি ছাত্রজনতার বৈপ্লবিক একটি অভ্যুথানের মাধ্যমে সরকারের পতন হয়েছে সেহেতু বর্তমান সরকারের নিকট ন্যায় বিচার প্রত্যাশা করেছেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ও ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সফরের দিনই প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনারকে

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীর পদ্মা আবাসিক থেকে নারী চিকিৎসককে অপহরণ

৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত!

রাজশাহীতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন, কার্যালয়ে তালা

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!

শিরোইল কলোনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ডি ম্যাক্স

পিছালো রাজশাহী মহানগর-জেলা যুবলীগের সম্মেলন