বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামি মো: মহব্বত আলী রয়েল(২৭) রাজপাড়া থানার কেশবপুর এলাকার মো: কাওছার আলীর ছেলে।

গত ২৫ নভেম্বর বিকেল ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ২৫ নভেম্বর বিকালে মহানগর গোয়েন্দা ‍পুলিশের একটি দল মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, আসামি মহব্বত আলী রয়েল ৩-৪ জনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছে। এমন একটি মোটরসাইকেল বিক্রির জন্য নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি বিকেল ৪ টায় কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনা-বেচার সাথে জড়িত। এব পূর্বে রয়েলের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত পৌনে ২ টায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে পদ্মা নদীর ওপার চর মাঝারদিয়াড় গ্রাম থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ২৬ নভেম্বর সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পোড়া অবস্হায় নারীর মরদেহ উদ্ধার

বাংলার বিবেক পত্রিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আরএমপির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বদলে যাবে ব্রিটেনের মুদ্রা-পাসপোর্ট

McClintock’s 15th century claims and suggests that

মহাররম মাসের চাঁদ দেখা গেছে, হিজরী নববর্ষ আগামীকাল

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি; আসামি গ্রেপ্তার

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই’র তুষার, কাকলী, তাসু প্যানেল পরিচিতি সভা

রাজশাহীতে পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা

 রাজশাহী জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 রাসিক মেয়রের সাথে জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ