বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত

প্রতিবেদক
সনি নিউজ
মে ২, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : আজ পহেলা মে,মহান মে দিবস মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন।

ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’
রাজশাহী স্বর্ণ শিল্প ও শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোঃ,রকিবুল হাসান সেন্টু বলেন আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।আর ও ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক হামিম,কোষাধক্ষ্য মোঃ রুবেল,সংগঠনিক সম্পাদক মোঃ ভোলা,দপ্তর সম্পাদক তনময় দাস,ক্রীড়া সম্পাদক মোঃ হারুন আর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন ।
রাজশাহী স্বর্ণ শিল্প ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জিয়া বলেন,মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অনন্য দিন। আমরা এই দিনে বাংলাদেশের তথা বিশ্বের সব শ্রমজীবী মানুষের ন্যায্য সংগ্রামের প্রতি এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ঘোষণা করছি। আমরা এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি এবং মহান মে দিবসে যারা আমেরিকার শিকাগোতে আত্মাহুতি দিয়েছিলেন, সেই শহরের শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইবার ক্রাইমের অপরাধে রাজশাহীতে দুই পুলিশ আটক

রাজশাহীতে কারাগারে আটক সাজাপ্রাপ্ত মনিকে মামলা থেকে অব্যাহতি ও দ্রুত মুক্তি দাবি পরিবারের

নাটোরে এক সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতাকে শোকজ

ভিসির পদত্যাগ দাবিতে রামেডি বিশ্ববিদ্যালয়ে অবস্থান, প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

অবৈধ অ্যালকোহল বিক্রির অভিযোগে রাজশাহীতে মাদক ব্যবসায়ী আটক

ব্রিটিশ হাইকমিশনার ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা অনুষ্ঠিত

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, পদত্যাগ করে বললেন নীলা ইসরাফিল

আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহি