শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের’

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদনলাল মনে করেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কলকাতার মালিক শাহরুখ খানেরও নেই।  সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকেছে?

‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপকালে মদন লাল বলেন, ‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।’

নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে।’-যোগ করেন তিনি।

ভারতের মানুষের চাওয়াতেই এমনটা হয়েছে বলে মনে করছেন মদন। তিনি বলেন, ‘দেশের মানুষের আবেগ সব সময়ই বড়। কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে বলেই আজ এসব ঘটছে। দিন শেষে দেশই সবার আগে, আর সেই জায়গা থেকে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়তো ভুল নয়।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চালের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, আগামী ৫ বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে: খায়রুজ্জামান লিটন

রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ

আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের ৩ দেশ

নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

বেজমেন্টে দোকান নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলন; সব অভিযোগ অস্বীকার মসজিদ কমিটির

ঘুসের ভিডিও চাপা দিতে সাংবাদিককে ২৯ হাজারের প্রস্তাব: ইসি কর্মকর্তা চাকরিচ্যুত

Design is not just what it looks like and feels like and feels.

থানায় অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের ছাড়ালেন শিক্ষকরা