বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘রাত ৩ টায়ও ডেথ বোলিং পারবে মুস্তাফিজ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অভিষেকেই সাড়া ফেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর সময়ে সঙ্গে কিছুটা ধার কমেছে ঠিকই, কিন্তু ডেথ বোলিংয়ে এখনো দেশের সেরা পেসার তিনি। এমনকি বিশ্বেও সেরাদের একজন, এমনটাই মনে করেন নিক পোথাস।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটা বেশ রোমাঞ্চকর ছিল। যেখানে শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। তার নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছে। শুধুই এই ম্যাচ নয়, আরও বেশ কিছু ম্যাচে ডেথ ওভারে তিনি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন।

আজ মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ নিক পোথাস। এ সময় মুস্তাফিজের পারফর্মমেন্স মূল্যায়ন করে পোথাস বলেন, ‘মুস্তাফিজকে যদি রাত তিনটায় ঘুম ভাঙিয়ে বলেন, ডেথ ওভারে বল করতে। তবুও সে ভালো বল করবে।’

আজকের ম্যাচেরো বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজ। কিউইদের টপ অর্ডার একাই ভেঙে দিয়েছেন এই বাঁহাতি পেসার। ৭ ওভার বোলিং করে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

মানুষ পেটানোয় ওস্তাদ এডিসি হারুন, ‍বাদ পড়েননি পুলিশও!

হাতপাখায় টিপ দিলে আসছে নৌকা, অভিযোগ মেয়রপ্রার্থীর

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার ঘটনায় লিটনের নামে মামলা

রাজশাহী জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা আত্মসাৎ: ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিস্ফোরক অভিযোগ

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়

১০০ পদে চাকরির সুযোগ, নিয়োগ নিজ নিজ জেলায়

১০০ পদে চাকরির সুযোগ, নিয়োগ নিজ নিজ জেলায়