বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএস সালাহউদ্দিনের মামলা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তা এবং ব্যান্ড ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে এই মামলা করা হয়।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ আয়োজন করা হয়। আয়োজনে আসার জন্য গত ১৯ জুলাই লিংকন ও খাদেমুল চুক্তিবদ্ধ হন।

চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর ৫ ঘণ্টা আগে আসামিরা ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না আর্টসেল।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদীর ১৬ লাখ টাকা ক্ষতি হয়। পরে ২৫ আগস্ট উকিল নোটিশ পাঠান বাদী। কিন্তু আর্টসেলের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

সর্বশেষ - আইন