Friday , 28 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

প্রতিবেদক
সনি নিউজ
April 28, 2023 2:27 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০টি ওয়ার্ডেই ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। এ নির্বাচনের জন্য প্রার্থীরা ২৩ মে পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাসিক নির্বাচনে মেয়র, ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৩ মে অথবা এর আগে যেকোনো দিন (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ২৩ মে। এরপর মনোনয়নপত্র বাছাই করা হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থীরা ১ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ভোট গ্রহণ করা হবে ২১ জুন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে অভিনব কায়দায় অস্ত্র, গুলি পাচার, গ্রেফতার ১

নতুন নতুন খাত সৃষ্টি করে রাসিকের আয় বৃদ্ধি করা হবে: মেয়র লিটন

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

বাংলাদেশে কাঁরা ভিআইপি, তাঁরা কী সুবিধা পান?

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৯ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে’ বাড়িতে গোখরা সাপ পুষছেন আশরাফুল