Sunday , 10 September 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নতুন নতুন খাত সৃষ্টি করে রাসিকের আয় বৃদ্ধি করা হবে: মেয়র লিটন

প্রতিবেদক
সনি নিউজ
September 10, 2023 11:11 am

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রচলিত খাত থেকে আয় বৃদ্ধি ও অপ্রচলিত খাত থেকে বা নতুন নতুন খাত সৃষ্টি করে রাজশাহী সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করতে চাই। পিপিপি‘র আওতায় বিভিন্ন বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, আরো কয়েকটি ভবন নির্মাণাধীন রয়েছে। এসব ভবন চালু করে আয় বাড়ানোর হবে। সিটি কর্পোরেশনের আয়ের সুনিশ্চিত খাত থাকতে হবে। এবার সেটি করা হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি ও ব্যয়ের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নগরীতে অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং আগামীতেও অনেক কাজ হবে। পরিচ্ছন্ন, সুন্দর, মনোরম বাসযোগ্য শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। বিদেশে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের মাধ্যমে এই সুমান ব্যাপকভাবে ছড়িয়েছে। রাজশাহী দেশের মধ্যে এক নম্বরে শহরে পরিণত হয়েছে। এই অর্জন ধরে রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।

এদিকে সভার শুরুতে রাসিকের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির বৈঠক, ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তায় জোর

পুঠিয়ার বিলমাড়িয়া বাজারে তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে?

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনযোগ দেওয়ার এখনই সময়

গোদাগাড়ীতে প্রেমিকাকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার কিশোরের মৃত্যুর ঘটনা

রাজশাহীতে টেক্সটাইল মিলসের বৃক্ষ নিধন ও পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে ফুল আর জাতীয় পতাকা দিয়ে ৪১ কিশোরকে মুক্তি দিলেন আদালত

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার