শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ৫৩ জন শিক্ষক ও গবেষকের গবেষণা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ২ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার বরাদ্দ দেয়া হয়েছে।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সম্পর্কিত মূল্যায়ন কমিটির সভায় উক্ত প্রকল্পগুলোর অনুমোদন ও সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, অনুমোদিত গবেষণা প্রকল্পগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। সভায় ২০২২-২০২৩ অর্থবছরে রুয়েটে বাস্তবায়নকৃত গবেষণা প্রকল্পগুলো চূড়ান্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবর সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় তিন শিক্ষকের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে জার্নাল প্রকাশের জন্য অর্থ বরাদ্দ করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও এই কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণের তিন কর্মচারিসহ নয়জন আটক

রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নয়াপল্টনে সাওনের জানাজা সম্পন্ন, বিক্ষোভের ডাক যুবদলের

গোদাগাড়ীতে বিএসটিআইয়ের অভিযান; জরিমানা

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

‘বেনজীর এখন অস্ট্রেলিয়ায়’

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার