• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

চন্দ্রিমা থানা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৫

চন্দ্রিমা থানা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে আজ বিকেলে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সভায় গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

শিরোইল কলোনির ১নং গলির মোড়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু। সভা সঞ্চালনা করেন থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।

আলোচনা সভায় থানা বিএনপি ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর যুবদলের সদস্য হাফিজ বাবু, চন্দ্রিমা থানা শ্রমিক দলের আহ্বায়ক মানিক, যুবনেতা শাহীন, নসিব, কাউসার, মিঠু প্রমুখ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় নেতারা বলেন, “বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে আরও সংগঠিত ও কার্যকরভাবে মাঠে সক্রিয় থাকতে হবে। আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলীয়ভাবে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়।”

সভা শেষে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে নেতারা সংক্ষিপ্ত আলোচনা করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮