Saturday , 14 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ার বিলমাড়িয়া বাজারে তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
sonynews
March 14, 2026 3:18 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে জ্বালানি তেলের সংকটের কারণে খুচরা পর্যায়ে তেলের দাম বেড়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ বিকেলে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বাজারের বিভিন্ন তেল বিক্রেতাদের মূল্যতালিকা পরীক্ষা করা হয় এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে শাস্তি দেওয়া হয়।

অভিযোগের প্রেক্ষিতে, পেট্রোলের দাম বেশি রাখার জন্য ব্যবসায়ী আদিল হোসেনকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে তিনি সতর্ক করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের, যেন তেল বিক্রির ক্ষেত্রে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হয় এবং বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের অস্বাভাবিকতা বা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৫

রুমিন ফারহানার আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন জুনায়েদ আল হাবীব!

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসি আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমকে বিদায়ী সংবর্ধনা

রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এমপি মুজিবুরের হাসপাতাল পরিদর্শন: গোদাগাড়ী-তানোরে স্বাস্থ্যসেবায় দ্রুত পদক্ষেপের আশ্বাস

টিসিবির রাইস ব্র্যান অয়েল কেনায় ৩১ কোটি টাকার ফারাক

বিএফইউজে প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে