Tuesday , 5 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসি আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই

প্রতিবেদক
sonynews
November 5, 2024 2:24 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেছেন, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে এখন থেকে একসঙ্গে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আর ক্ষমতার দাপট না দেখাই। না হলে ভবিষ্যতে আমাদেরও একই পরিণতি হবে। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই। নতুন কর্মস্থল রাজশাহীতে যোগদান উপলক্ষে গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিসি আফিয়া আখতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইনানুযায়ী কাজ করতে চাই। আমাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নেবেন। এখন থেকে সবাইকে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আর প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সমষ্টিগত স্বার্থে পাশাপাশি থেকে আমরা সব বৈষম্যনিরসনে কাজ করব।
জেলা প্রশাসক আরো বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। তাই এই চোখ যেন কখনো একপক্ষ হয়ে কাজ না করে। শিগগিরই আমরা এই রাজশাহী জেলার বিভিন্ন দফতরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা করব। সঠিক সিদ্ধান্ত নিতে কোনোভাবেই সময়ক্ষেপণ করা হবে না। তবে সরকারি দফতরের সংবাদ পরিবেশনের আগে তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে যাচাই-বাছাই করে নেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় ডিসি সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। উন্নয়ন ও সংস্কারসহ সব সরকারি কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ইজারা দেওয়া খালগুলো উন্মুক্ত করে দেওয়া, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছতা নিশ্চিত করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।
উল্লেখ্য, নতুন জেলা প্রশাসক আফিয়া আখতার ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে যোগদান করেন। তিনি যশোর জেলার কোতোয়ালি থানায় জন্মগ্রহণ করেছেন। তিনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। ১৯৯৫ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সেখানে ১৯৯৮ সালে অনার্স ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। আর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য

শিক্ষকদের ইংরেজিতে দক্ষ করতে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

স্বামীকে বাবা বানিয়ে সরকারী চাকরিতে যোগদান নারীর

রাজশাহীতে বসুন্ধারার গ্যাস সিলিন্ডার কেটে বিক্রির; গ্রেফতার ৩

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশ কার তথ্য সঠিক, হাসিনা নাকি জয়ের!

আজ মহান বিজয় দিবস

পবায় জমি দখলের অভিযোগ: রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইঙ্গিত