বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৯, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে দিবালোকে দোকান থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে অত্র এলাকায়।

সোমবার বিকেল ৪টার দিকে চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকার ওয়াসিম এন্টারপ্রাইজ নামক একটি দোকানে এঘটনা ঘটে। পরে চুরির বিষয়টি উঠে আসে সিসি ক্যামেরার ফুটেজ ।

দোকান মালিক ওয়ামি কোরাইসী জানান, সোমবার বিকেল ৪টার দিকে আমার দোকানের সামনে মাথায় টুপি পড়া এক যুবক মোবাইল কানে নিয়ে ঢুকে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে একটি গ্যাস ভর্তি সিলিন্ডার হাতে নিয়ে বেড়িয়ে আসে।

এসময় দোকানে কেউ ছিলেন না। কারণ রাস্তার উত্তরের দোকানে শুধু মালামার রাখা হয় এবং দক্ষিনের দোকোনে বসে ব্যবসা করেন ওয়াসিম। দোকানে কাস্টমারের সাথে ব্যাস্ততা থাকার ফাকেই সিলিন্ডারটি চুরি করে এবং একটি রিকসায় উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।

এরপর দোকানের সামনে সিসি ক্যামেরার ফুটেজে সমস্ত চুরির ঘটনা উঠে আসে। প্রকাশ্যে দিবালোকে দোকানের বেতর চুরির ঘটনায় তাজ্জব হয়ে পড়েন দোকান মালিক ওয়াসিমসহ অন্যান্য দোকানদারা।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ পারেভেজ জানান, এ ব্যাপারটি আমার জানা নেই। এছাড়া ভুক্তভোগী থানায় কোনো অভিযোগও দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবে পুলিশ।

https://www.youtube.com/watch?v=i5ji3o9Nwrs

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত