• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

সনি নিউজ / ৭২ Time View
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭), ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭), সিজন-২০২২-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন ভালো খেলোয়াড় তৈরি করতে ভুমিকা রাখছে। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটে নজর দিয়েছিলেন। ক্রিকেটে আমরা আন্তর্তাজিক অঙ্গনে অনেক দূর এগিয়েছি। ফুটবলের ক্ষেত্রে আমাদের অনেক এগিয়ে যেতে হবে।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম প্রমুখ। বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই টুর্নামেন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলা ও রানার আপ হয়েছে পাবনা জেলা। সর্বোচ্চ গোলদাতা পাবনা জেলার মোঃ আজিম, সেরা খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের রেজুয়ান আলি ও সেরা গোল কিপার চাঁপাইনবাবগঞ্জের গোবিন্দ চন্দ্র সাহা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা। রানার আপ হয়েছে নওগাঁ জেলা। সর্বোচ্চ গোলদাতা নওগাঁর সিমা, সেরা খেলোয়াড় সিরাজগঞ্জের অয়ন্ত বালা মাহাতো ও সেরা গোল কিপার চাঁপাইনবাবগঞ্জের জ্যোতি রানী।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category