রবিবার , ১১ মে ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাওয়ার টিলারে ফেন্সিডিল পাচার: গোয়েন্দা অভিযানে নাটোরে গ্রেফতার দুভাই

প্রতিবেদক
sonynews
মে ১১, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ফোর্স (ডিএনসি)-এর সাঁড়াশি অভিযানে নাটোরের সিংড়া থানার শেরকোল এলাকা থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি পাওয়ার টিলারও জব্দ করা হয়, যার টুল বক্সের ভেতরে এই ফেন্সিডিলের বোতলগুলো লুকানো ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ মে সকাল থেকে শুরু করে দিনভর অভিযান পরিচালনা করে ডিএনসি। জানা গেছে, ফেন্সিডিল পাচারের এই রুটটি চাপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহীর তানোর, বাগমারা ও আত্রাই অতিক্রম করে নাটোরে এসে শেষ হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মো. মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও মো. শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫) উভয়ের পিতা মো. হযরত আলী, সাং: শ্যামপুর গোপাল নগর দক্ষিণ পাড়া, থানা: শিবগঞ্জ, জেলা: চাপাইনবাবগঞ্জ।

তারা দুইজনই পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযানে ব্যবহৃত পাওয়ার টিলারটিও আটক করা হয়েছে।

ঘটনার পর নাটোরের সিংড়া থানায় পরিদর্শক বাদী হয়ে নিয়মিত একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“পরকীয়ার জেরে সংঘর্ষে নিহত মকবুল: পলাতক আসামিরা অবশেষে গ্রেপ্তার”

রাজশাহীতে বজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র নোটিশ

রাজশাহী নগরীতে মাদক সহ ৪ জন গ্রেপ্তার

রাজশাহীতে র‌্যাব সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে ডেভেলপারের ব্যবসার নামে প্রতারণার ফাঁদ-

গণসমাবেশস্থল উপচে পড়ে জনস্রোত

গণসমাবেশস্থল উপচে পড়ে জনস্রোত

রাজশাহীতে পূর্ণমন্ত্রী দাবিতে জোরালো আলোচনা, প্রত্যাশার কেন্দ্রে মিজানুর রহমান মিনু

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি