শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ৬ প্রার্থী আটক

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৮, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ছয় প্রার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ছয়জন প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
আটক ছয় প্রার্থী হলেন— সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান , গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।
ঘটনার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সচিবালয় ডিএমপি পুলিশের মাধ্যমে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়। পরে শাহবাগ থানার এসআই শহীদুল আলমের তত্ত্বাবধানে ছয় প্রার্থীকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

অদম্য মেধাবী শিক্ষার্থী ফাহিম আলীর পাশে রাসিক প্রশাসক

দৈনিক রাজশাহীর আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

রাজশাহীতে মহিলা লীগ নেত্রী হাফিজা বেগম হ্যাপি আটক

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

রাজশাহীতে বিউটি বেগম হত্যা: গ্রেপ্তার তিন আসামির একজনের স্বীকারোক্তি

রাবিতে শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবর ‘গুজব’

রাজশাহীতে প্রশিক্ষক মুন্নী আকতারের বিরুদ্ধে হাজিরা জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষ শফিকুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ