শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিক্ষাঙ্গনে স্বস্তির হাওয়া: বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে ইভটিজিং ও বখাটেদের রুখতে সভাপতি কে এইচ রানা শেখের সাহসী পদক্ষেপ

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৮, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ

পবা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীর ও আশপাশের এলাকায় ইভটিজিং, বখাটেদের অহেতুক ঘোরাঘুরি ও আড্ডা চিরতরে বন্ধে কঠোর জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ যুগান্তকারী সিদ্ধান্তের নেপথ্যে থাকা প্রতিষ্ঠানের সভাপতি কে এইচ রানা শেখ-এর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব এখন পুরো এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে।

​আজ (২৮ আগস্ট, ২০২৬) প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল চলাকালীন সময়ে ক্যাম্পাসের সীমানা প্রাচীর, চারপাশের রাস্তা ও স্থানীয় দোকানপাটে বখাটেদের অহেতুক আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নির্দেশ অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা ইভটিজিংয়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে সরাসরি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিষ্ঠানের সভাপতি কে এইচ রানা শেখ-এর এমন সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে উচ্ছ্বসিত স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকবৃন্দ। সচেতন নাগরিকদের মতে, “শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফেরাতে সভাপতির এই কঠোর ও নীতিগত অবস্থান তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং মেয়েদের শিক্ষা অব্যাহত রাখতে ব্যাপক ভূমিকা রাখবে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তানোরে বিদ্যুৎস্পৃষ্টে ৭ গরু ও ২ শেয়ালের মৃত্যু, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

রাজশাহীতে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নির্মম নিপীড়ন: অভিযুক্ত তুষার গ্রেফতার

বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন

বোয়ালিয়া মডেল থানার ওসি ডিবিতে বদলি

‘নমরুদ-হিটলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরেনি, আ.লীগও ফিরতে পারবে না

নগরীতে বিএনপি নেতার মৃত্যুতে ভূমিমন্ত্রী মিনুর শোক

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ