শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার জেরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

প্রতিবেদক
sonynews
মার্চ ৮, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এসময়


গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এসময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং একটি বাড়ি ও বিএনপির একটি অফিস ভাঙচুর করা হয়।

আহতরা হলেন- মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার কন্সটেবল তোফাজ্জল হোসেন, স্থানীয় বাসিন্দা সনি ও এক রিকশাচালক। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেয় মহিলা দলের নেত্রী লাভলী। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বিএনপির এক পক্ষের লোক এসে লাভলীর বাড়িতে ভাঙচুর করে। হামলাকারীরা সেখান থেকে সরে গেলে পরে নগরীর দড়িখড়বোনা এলাকায় লাভলী গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে নগরীর শালবাগান পর্যন্ত। এর পর থেকে দড়িখড়বোনা, শালবাগান ও রেলগেট এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে নগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান

মনোনয়ন যাচাইয়ে ঝরে গেলেন অর্ধেকের বেশি: রাজশাহীতে বৈধ ১৮

রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

অর্থনৈতিক শুমারি-২০২৪: রাজশাহী বিভাগে ১৬.৮ লাখ প্রতিষ্ঠানে কর্মরত ৩৪ লাখের বেশি মানুষ

রাজশাহীতে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মচারীর বাড়িতে হামলা

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস আজ

আরএমপির অভিযানে ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ গ্রেফতার ৮

অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়