Monday , 4 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আদালতে কান্নায় ভেঙে পড়লেন বুশরা বিবি

প্রতিবেদক
sonynews
November 4, 2024 6:02 pm

অনলাইন ডেস্ক: আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।সোমবার ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে শুনানি চলাকালে নিজের ও স্বামীর প্রতি অবিচারের কথা উল্লেখ করে কেঁদেছেন তিনি।

বুশরা বিবি বলেন, গত নয় মাস ধরে আমি ন্যায় বিচার পাচ্ছি না। আমি ও আমার স্বামীকে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেঁদে কেঁদে বুশরা বিবি বলেন, কোনো ন্যায়বিচার নেই। তাই আমি বিচার চাইতে আসিনি। এখানের আইনজীবীরা শুধু সময় অপচয় করছে।

তিনি বলেন, কারাগারে যিনি আছেন তিনি কি মানুষ নন? কোনো বিচারক কি এটা দেখছেন না? এখানে যেহেতু কোনো ন্যায়বিচার নেই তাই আমি আর আদালতে আসবো না।

আদালতের কাছে বুশরা বিবি বলেন, বাইরে আমার গাড়িতে সব জিনিসপত্র আছে, আমি কারাগারে যেতে প্রস্তুত।

ইসলামাবাদ উচ্চ আদালতে জামিন পাওয়ার পর গত মাসে কারাগার থেকে ছাড়া পান ইমরান খানের স্ত্রী। তবে ইমরান খান এখনো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

এদিন ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট আফজাল মাজোকারের আদালতে ছয়টি মামলায় ইমরান খানের ও অন্য একটি মামলায় নিজের জামিন পেতে হাজির হন বুশরা বিবি।

সর্বশেষ - আইন