শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাহে রমজান উপলক্ষে রাজশাহীর আলো পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৩০, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) বিকেলে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড়ে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পত্রিকাটির উপদেষ্টা মামুনুর রহমান মামুন ও মোর্শেদ কামাল রানা, নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, মহানগর আ’লীগের সদস্য বাদশা শেখ, প্রেস মালিক মো: মানিক, জনসেবা ইউনানী মেডিকেল প্রোপাইটর ডা. রাশেদ মিয়া, রাজশাহী আলো পত্রিকার সাব-এডিটর মশিউর রহমান, সাংবাদিক খসরুল আরুণ নোমানী সাগর, কামরুজ্জামান বাদশা, লাইক, আনন্দ, আলফাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: রিফাত আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানসহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত