বুধবার , ২৯ জুলাই ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান

প্রতিবেদক
sonynews
জুলাই ২৯, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার আলোচিত ফরিদা খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-১-এর যৌথ দল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-৫, রাজশাহী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার ভাটারা থানার সোলমাইদ অটোস্ট্যান্ড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়।

এছাড়া মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খাঁপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি ও অন্যতম মূলহোতা মো. পরশ (২০), পিতা- বাবুল সরকার, সাং- হরিয়ান পূর্বপাড়া, থানা- কাটাখালী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে ফরিদা খাতুন (৪০) ছুরিকাঘাতে নিহত হন। তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন তার ছেলে ফয়সাল। এ ঘটনায় নিহতের স্বামী ও গ্রাম পুলিশ সদস্য লালন শেখ কাটাখালী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - আইন